সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সিরাজদিখানে ১২ হাটের প্রস্তুতি শেষ, ক্রেতার অপেক্ষায় পশুর হাট

ঈদুল আজহা উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১২টি অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা দিয়েছে প্রশাসন। এতে পশু বিক্রির জন্য অস্থায়ী হাট গুলোর ইজারাদাররা প্রস্তুতি শেষ করেছেন। এখন ক্রেতা-বিক্রেতার জন্য অপেক্ষায় রয়েছেন ইজারাদাররা।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ী গরু ছাগলের হাটে গিয়ে দেখা গেছে, পুরো মাঠ গরু বাঁধার জন্য বাঁশ লাগানো হয়েছে। আবার ত্রিপলও দেওয়া হয়েছে, যাতে বৃষ্টিতে কোনো পশু না ভিজে। কয়েকজন ব্যবসায়ী এরই মধ্যে হাটে ১০-১২ টি পশু নিয়ে এসেছেন। এছাড়া হাটে কিছু গরু থাকলেও ক্রেতা নেই এবং লোক সমাগম দেখা যায়নি। মাঠে যুবক ও কিশররা খেলা ধুলা করছে। একেবারেই ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। তবে এ উপজেলার ১২টি অস্থায়ী হাট বৃহস্পতিবার থেকে একটানা ঈদের দিন পর্যন্ত চলবে। জানা যায়, আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। এ উপলক্ষে উপজেলার ১৪ টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১২টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসছে। ইছাপুরা অস্থায়ী গরু ছাগলের হাট,কুচিয়ামোড়া অস্থায়ী গরু ছাগলের হাট,নয়াগাঁও মাদবরের অস্থায়ী গরু ছাগলের হাট,মালখানগর অস্থায়ী গরু ছাগলের হাট,হাজী বাজার অস্থায়ী গরু ছাগলের হাট,বানু মার্কেট অস্থায়ী গরু ছাগলের হাট,মাস্টার আ.রহমান একাডেমী অস্থায়ী গরু ছাগলের হাট,খালপাড় অস্থায়ী গরু ছাগলের হাট,ইমমগঞ্জ অস্থায়ী গরু ছাগলের হাট,নাজিরা বাজার অস্থায়ী গরু ছাগলের হাট, রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ অস্থায়ী গরু ছাগলের হাট,রশুনিয়য়া উচ্চ বিদ্যালয় মাঠের অস্থায়ী কোরবানি পশুর হাট। রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ অস্থায়ী কোরবানির পশুর হাট দেখতে আসা আল মাহমুদ বলেন, হাটে গরু উঠছে কিনা দেখতে এসেছি,তবে হাটে এসে দেখি ৫-৭টি গরু উঠেছে। আমি শুক্র-শনিবার গরু কিনব। এখন শুধু দেখতে এসেছি। বিক্রেতা মো.ইকবাল বলেন, হাটে এখন গরু-ছাগল কম। বেচাকেনা নেই। ২টি গরু এনে খরচ করেই যাচ্ছি। বিক্রি করতে পারিনি। গরু এনে রাখলেই খরচ। কবে থেকে জমতে পারে গরুর হাট- জানতে চাইলে তিনি বলেন, আগামী শুক্র-শনিবার থেকে জমবে হাট। ইছাপুরা হাটের দায়িত্বে থাকা বাবু চৌধুরী বলেন, বৃহস্পতিবার থেকে আমাদের হাটে বেচাবিক্রি শুরু হবে। তাই এখন গরু কম হাটে। তবে কাল থেকে পশু দিয়ে মাঠ কানায় কানায় ভরে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ইতিমধ্যে আমাদেরই ১২টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন হয়েছে। ইজারাদাররা তাদের হাটগুলো প্রস্তুত করছেন। বৃহস্পতিবার থেকেই হাটগুলোতে বেচাবিক্রির শুরু হয়ে যাবে। আমরা সার্বিক নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা রেখেছি। এছাড়া ইজারাদারকে ও নিজস্বভাবে নিরাপত্তাকর্মী রাখার পরামর্শ দিয়েছি। এছাড়া পোশাকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা থাকবে। যাতে করে কোন ধরনের অপক অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। সেজন্য আমরা প্রস্তুত রয়েছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সিরাজদিখানে ১২ হাটের প্রস্তুতি শেষ, ক্রেতার অপেক্ষায় পশুর হাট

আপডেট সময় : ০২:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪