ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

৩ দিন ধরে নিখোঁজ নারীকে সাপের পেট থেকে উদ্ধার

ইন্দোনেশিয়ায় বিশাল আকৃতির অজগর সাপের পেট থেকে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবারে এই ঘটনা ঘটে। মৃত নারী ফরিদা (৪৫) ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কালেম্পাং গ্রামের বাসিন্দা।

গ্রামের প্রধান সুয়ার্দি রোসি বার্তা সংস্থা এএফপিকে গণমাধ্যমকে জানান, চার সন্তানের জননী ফরিদা গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর গ্রামের এক স্থানে ফরিদার পরিহিত জামা কাপড়ের অংশ পাওয়া যায়। এ ঘটনা সন্দেহজনক হয়ে উঠলে আশেপাশে তল্লাশি শুরু হয়। এর কিছু দূরেই একটি বিশাল পেটের অজগর সাপের দেখা মেলে। সেই সাপের পেট অনেক বড় আকারে ফুলে ছিল।

এরপর তারা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন। সাপটির পেট কাটার কিছুক্ষণের মধ্যেই ফরিদার মাথা বের হয়ে আসে। এরপর পোশাক পরিহিত অবস্থায় ফরিদাকে সাপের পেটে পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকার সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ মিটার (১৬ ফুট)। সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ার এসব অঞ্চলে সাপের আক্রমণ বেশ বেড়েছে। এতে বেশ কয়েকজন মারাও গেছে।

গত বছর ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার এক কৃষককে আট মিটার দৈর্ঘ্যের অজগর সাপ শ্বাসরোধ করে খেয়ে ফেলেছিল। এর আগেও ২০১৮ সালে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা শহরে ৫৪ বছর বয়সী এক নারীকে অজগরের পেটে মৃত অবস্থায় পাওয়া যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

৩ দিন ধরে নিখোঁজ নারীকে সাপের পেট থেকে উদ্ধার

আপডেট সময় : ১১:১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪