সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

চরফ্যাশনে রাতের আধারে আগুনে পুড়েছে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান

ভোলার চরফ্যাশনে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজলার নজরুলনগর ইউনিয়নের ভক্তিরহাট বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

দক্ষিণ আইচা থানার পুলিশ পরিদর্শক মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ভক্তিরহাট বাজারের মুদি ব্যবসায়ী নীরবের দোকানে আগুন লাগে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নজরুলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার। তিনি জানান, আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে পাঁচ ব্যবসায়ীর প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তার দাবি করেন।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। ততক্ষণে পাঁচটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

চরফ্যাশনে রাতের আধারে আগুনে পুড়েছে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান

আপডেট সময় : ১০:৫৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪