সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর- নছিমনের সংঘর্ষে ট্রাক্টরের চালক নিহত

সিরাজগঞ্জের তাড়াশে জমি চাষ করা ট্রাক্টর ও নছিমন ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চালক তোজাম উদ্দিন (৩৮) নিহত হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোজাম উদ্দিন উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের চালক ছিলেন।
ঘটনাস্থ পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি জমি চাষ করে ট্রাক্টর নিয়ে তোজাম উদ্দিন তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে উঠার সময় তাড়াশ থেকে আসার খড় বোঝাই নছিমন ভুটুভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই ট্রাক্টরচালক তোজাম উদ্দিন নিহত হন। আর খড় বোঝাই নছিমন ভুটুভুটি ও সেখানে থাকা তিনজনকে আটক করে উচ্ছুক জনতা।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান, বিষয়টি জেনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর- নছিমনের সংঘর্ষে ট্রাক্টরের চালক নিহত

আপডেট সময় : ০৮:২৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪