দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হচ্ছে। আসন্ন ঈদুল আজহার পর এ অফিস সময়সীমা কার্যকর হবে।
আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 














