সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

আঁচলে লুকিয়ে ভাত নিয়ে আসতেন মা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

বাবা ফেরি করে সবজি বিক্রি করতেন বাসায় বাসায় ঘুরে। আট সদস্যের বিশাল পরিবার। সবার মুখে আহার তুলে দিতে বাবা প্রতিদিন হাড়-কাঁপানো পরিশ্রম করতেন। বাবার এই পরিশ্রমেও যখন সংসার চালানো কষ্টকর হয়ে যেত, তখন মা আড়ালে বসে কান্না করতেন।

এরপর মা বিভিন্ন বাসবাড়িতে কাজ করেছেন দুমুঠো খাবার ও কিছু টাকার বিনিময়ে। মা অন্যের বাসা থেকে যে খাবার পেতেন, সেটা না খেয়ে কাপড়ের আঁচলে লুকিয়ে আমাদের জন্য নিয়ে আসতেন।

বড় দুই বোনের বিয়ে হলো। ভাইয়েরা সংসারে তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করত।

২০১০ সালের দিকে মাধ্যমিকে পড়ার সময় আমি রণে ভঙ্গ দিলাম। বাবা প্রতিদিন বিকেলে হাটে গিয়ে শাক-সবজি কিনে সন্ধ্যায় বাড়ি ফিরতেন। আমি বাবার সঙ্গে ডালায় করে সবজি বিক্রি করতাম।

মা বলতেন ‘পড়াশোনাটা কর, বাবা।

কষ্ট হলেও তোর পড়াশোনা চালিয়ে নেব।’ নুন আনতে পান্তা ফুরায় পরিবারে। মন বসল না আর পড়াশোনায়। বাবার সঙ্গে আমিও শহরে ফেরি করে সবজি বিক্রি করতে লাগলাম। কিন্তু হেঁটে হেঁটে সবজি বিক্রি করেও সংসারে আর তেমন উন্নতি হচ্ছিল না।

পরে একটি ভাতের হোটেলে কাজ নিলাম তিন বেলা খাওয়া ও ৫০ টাকার বিনিময়ে। কিন্তু বছরখানেক পর সে কাজ ছেড়ে দিই। পরে একই হোটেলের সামনে একটি চায়ের স্টল নিলাম ভাড়ায়। মা চেয়েছিলেন, আমি যেন পড়াশোনাটা চালিয়ে যাই। একসময় জানলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে। পরে সেখানে ভর্তি হলাম। তত দিনে বড় দুই ভাই বিয়ে করে অন্যত্র সংসার করছে। চা বিক্রি করতে করতেই মায়ের ইচ্ছা পূরণে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি পাস করলাম। এখন ডিগ্রিতে ভর্তি হব। ছোট বোনও ডিগ্রিতে অধ্যয়নরত।

২০২৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে বাবা মৃত্যুবরণ করে। তখন থেকে মা আর ছোট বোনকে নিয়ে আছি। মাকে কখনো বলা হয়নি—‘তোমাকে অনেক ভালোবাসি। তোমার সঙ্গে বাকিটা জীবন সুখে-শান্তিতে কাটাতে চাই।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

আঁচলে লুকিয়ে ভাত নিয়ে আসতেন মা

আপডেট সময় : ০২:০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪