সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

দাসের হাট খেয়াঘাটে জিম্মি যাত্রীরা

বরিশাল উজিরপুর দাসেরহাট খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। যাত্রীদের অভিযোগ, ইজারাদারের লোকজন তাদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করে নিচ্ছে। প্রতিবাদ করলেই তাদের পালিত বাহিনীর হাতে লাঞ্ছিত হতে হয়।

স্থানীয়রা জানান, এই দাসেরহাট ঘাট উজিরপুর পৌরসভা, উপজেলা , ইসলাদী হয়ে ঢাকা যাওয়ার যাতায়াতের জন্য একমাত্র ভরসা খেয়া। প্রতিদিন এই নদী পারাপার হন হাজার হাজার মানুষ। ইজারাদারের লোকজন যাত্রীদের কাছ থেকে ইচ্ছামাফিক ভাড়া আদায় করে নেয়। যা সবাই জানে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক যাত্রী অভিযোগ করেন, দাসের হাট খেয়াঘাটে ইচ্ছামতো টোল আদায় করা হয়। এখানে জনপ্রতি আদায় করা হয় ২০ টাকা। খেয়াঘাটে মোটরসাইকেলে একাধিক লোক থাকলে ৬০ থেকে ৮০ টাকা। আর অটো বা মালামালসহ দুইজন হলে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হয়। তারা আরও বলেন, একটি সিন্ডিকেট এ খেয়াঘাট নিয়ন্ত্রণ করছে। আর ওই সিন্ডিকেটের লোকজন ট্রলারে যাত্রী পারাপার করে থাকে। তারা ইচ্ছামতোই ভাড়া আদায় করে থাকে। এ ব্যাপারে সিন্ডিকেটের বিরুদ্ধে কারও কথা বলার সাহস পর্যন্ত নেই।

সরে জমিনে শুক্রবার(১৭ মে) বিকেলে গিয়ে দায়িত্বে থাকা ভাড়া আদায়কারীদের কাছে জানতে চাইলে,বলে ১৪ লক্ষ টাকা দিয়া ডাক নিয়েছি।এই কথা বলার সময় শুক্রবার বিকেলে উজিরপুর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু উপস্থিত ছিলেন তখন তিনি প্রতিবেদককে বলেন ভাই আমি এই দাসের হাট ঘাটের ব্যাপারে কখনোই নাক গলায়নি ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

দাসের হাট খেয়াঘাটে জিম্মি যাত্রীরা

আপডেট সময় : ০৮:৫১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪