সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কুষ্টিয়ার কুমারখালীতে ধানকাটাকে কেন্দ্র করে কৃষক খুন

কুষ্টিয়ার কুমারখালীতে ধানকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম ইউনুস আলী(৬০)। তিনি শিলাইদহ ইউনিয়নের খোদ্দ বনগ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় শনিবার সকাল ৭টার দিকে খোর্দ্দ বনগ্রামে ধান কাটাকে কেন্দ্র করে ইউনুস আলী ও মুক্তার আলীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মুক্তার আলী তার লোকজন মিলে ইউনুস আলীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় ইউনুস আলীকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় দু’জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম জানান সকালে ধান কাটাকে কেন্দ্র করে নিহত ইউনুস আলী ও মুক্তার আলীর মধ্যে বাকবিতন্ডা এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে ইউনুস আলী রক্তাক্ত জখম হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ইউনুস আলী মারা যান।

তিনি আরো জানান নিহত ইউনুস আলী ও মুক্তার আলী একে অপরের আত্মীয়। সম্পর্কে বেয়াই।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা প্রশমনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কুষ্টিয়ার কুমারখালীতে ধানকাটাকে কেন্দ্র করে কৃষক খুন

আপডেট সময় : ০১:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪