সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সভার বিরিয়ানি জব্দ করেছে ভ্রাম‍্যমান আদালত

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সভা থেকে বিরিয়ানি জব্দ করে মাদরাসায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার সড়ক বাজার এলাকায় চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেনের সভায় অভিযান চালিয়ে বিরিয়ানিগুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে আখাউড়ার সড়ক বাজারে মুরাদ হোসেনের আনারস প্রতীকের সমর্থনে সভার আয়োজন করে জাতীয় রিকশা ও ভ্যান শ্রমিক লীগ এবং হকার্স লীগ। সেখানে হকার্স লীগের সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, আওয়ামী লীগ নেতা গোলাম সামদানী, দানিস খলিফা ও মহাবীর আলম প্রমুখ। সভা শেষে ভূরিভোজের জন্য কয়েক ডেগ বিরিয়ানি রান্না করে রাখা হয়। এ খবরে সভায় উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম। তিনি সেখান থেকে দুই ডেগ বিরিয়ানি জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখান থেকে দুই ডেগ বিরিয়ানি জব্দ করা হয়। বিরিয়ানিগুলো স্থানীয় একটি মাদরাসায় দিয়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সভার বিরিয়ানি জব্দ করেছে ভ্রাম‍্যমান আদালত

আপডেট সময় : ০৬:২২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪