সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ঝিনাইদহে পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে নুপুর খাতুন (১৫) নামে এক শিক্ষার্থী।

১২ মে, রবিবার দুপুরে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামে এ ঘটনা ঘটে। নুপুর ওই গ্রামের আসাদুল ইসলাম মন্ডলের মেয়ে ও দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. শামীম হোসেন খবরের সত্যতা স্বীকার করে জানান, রবিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর নুপুর ইন্টারনেটে তার ফলাফল দেখে হতাশ হয়ে পড়ে। পরীক্ষার ফলাফল দেখে লজ্জায় ঘরে গিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন পিন্টু জানান, মেয়েটি অনেক শান্ত স্বভাবের ছিল। এভাবে সে আত্মহত্যা করবে তা ভাবতেও পারিনি।

হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, এসএসসি পরীক্ষায় ফেল করে এক ছাত্রীর আত্মহননের খবর শুনেছি। তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় : ০৭:০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪