সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

হেলিকপ্টারে করে বিদেশি বউ আনলেন প্রবাসী যুবক

সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশী বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরেছেন সিঙ্গাপুর প্রবাসী এক যুবক। শনিবার (১১ মে) দুপুরে উপজেলার কর্ণসূতি দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ করেন তারা। এসময় ঈদগাহ মাঠে এক নজর হেলিকপ্টার ও বিদেশী বউ দেখতে সকাল থেকেই শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।

হেলিকপ্টারে করে সিঙ্গাপুর প্রবাসী যুবক রেজাউল ইসলাম বিদেশী বউকে নিয়ে ঈদগাহ মাঠে নামলে স্থানীয়রা তাদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।

রেজাউল ইসলাম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মকুল প্রামাণিকের ছেলে। তবে ইন্দোনেশিয়ার নারী জানুর বিস্তারিত তথ্য দিতে রাজী হয়নি তাঁর বর রেজাউল ইসলাম।

পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রেজাউল ইসলাম প্রায় ১৫-১৬ বছর ধরে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করছেন। কাজের সুবাদে ইন্দোনেশিয়ার এক নারীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ভালবেসে পরস্পর বিয়ে করেন। ইন্দোনেশিয়ান ওই নারীর নাম জানু। তিনি ইন্দোনেশিয়ার একটি ব্যাংকে চাকরি করেন।বাংলাদেশী সংস্কৃতি মেনে আগামী রোববার রেজাউল -জানুর বিয়ে হবার কথা রয়েছে।

রেজাউল ইসলামের চাচা বদিউজ্জামান ফেরদৌস সাংবাদিকদের বলেন, রেজাউলের বাবা ছোটবেলাতেই মারা যায়। ওর বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন। সিঙ্গাপুর থেকে আমার ভাতিজা ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবেন এজন্য এলাকাবাসী খুব আগ্রহ নিয়ে সকাল থেকেই মাঠে ভিড় জমান। বিষয়টি আমাদেরও ভালো লেগেছে

তিনি বলেন, আগামীকাল আমার ভাতিজা রেজাউলের সাথে ইন্দোনেশিয়ান জানু নামের ওই তরুণীর বাংলাদেশের সংস্কৃতি মেনে বিয়ে হবে।

প্রবাসী রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। ইচ্ছে ছিল বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছি এজন্য ভালো লাগছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

হেলিকপ্টারে করে বিদেশি বউ আনলেন প্রবাসী যুবক

আপডেট সময় : ০৪:২৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪