সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বন্ধুর মোটরসাইকেলে চড়ে কলেজছাত্রী নিহত

বগুড়ায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আফসানা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ও মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন (২২) নামের এক তরুণ আহত হয়েছেন।

শনিবার (১১ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার পীরগাছা-মহাস্থানগড় সড়কের পীরগাছা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার রুইল শেখের মেয়ে ও সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফসানা আক্তার। এদিন দুপুরে তার বন্ধু তাওসিসের সঙ্গে তিনি ঘুরতে বের হন। পীরগাছা এলাকায় তাওসিফের মোটরসাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাথায় আঘাত পেয়ে আফসানার মৃত্যু হয়। স্থানীয়রা তাওসিফকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিসাধীন রয়েছেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বন্ধুর মোটরসাইকেলে চড়ে কলেজছাত্রী নিহত

আপডেট সময় : ০৩:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪