সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ মে) বেলা ১১টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যুগনিদহ ও বেলা সাড়ে ১১টার দিকে বাঘাবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার টোটিয়ারকান্দা গ্রামের সেলিম শেখের স্ত্রী নারগিস বেগম (৩৫) ও শোলাচাপড়ি গ্রামের ভোলা প্রামানিকের ছেলে আরশাদ প্রামানিক (৫৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিক বলেন, সকালে শাহজাদপুর থেকে মাটি বহনকারী একটি ড্রাম ট্রাক উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। ড্রাম ট্রাকটি শাহজাদপুর উপজেলার যুগনিদহ ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী পথচারীকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ড্রাম ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে ট্রাক-মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী আরশাদ প্রামানিক নিহত হয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

আপডেট সময় : ০৬:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪