ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

বয়স ১৩৫ বছর, চশমা ছাড়াই এখনও কোরআন পড়েন তাম্বিয়াতুন নেছা

বয়সের ভারে বেঁকে গেছেন টাঙ্গাইলের তাম্বিয়াতুন নেছা। প্রায় দুজন বৃদ্ধ মানুষের বয়স একাই কাটিয়ে দিয়েছেন তিনি।

আরও আশ্চর্যজনক বিষয় হলো, ১৩৫ বছর বয়সেও শারীরিকভাবে অনেকটাই ঠিক আছেন। কিছুটা ভুল হলেও চশমা ছাড়াই কোরআন পড়তে পারেন। রমজানে সবার সঙ্গে রোজা রাখেন। পাঁচ ওয়াক্ত তো বটেই, গভীর রাতে উঠে একা একাই পড়েন তাহাজ্জুদের নামাজ।

পরিবারের দাবি, এ মুহূর্তে দেশের সবচেয়ে বেশি বয়সী মানুষ তাম্বিয়াতুন নেছা। সরকারের নথিতে বয়স ১২০ হলেও সেটাতে আপত্তি তাদের। কারণ হিসেবে তারা বলছেন, বিয়ের ১০ বছরেও কোনো সন্তান হয়নি তাম্বিয়াতুননেছার। এরপর একটি কন্যা সন্তান হয়ে মারা যায়। আরও দুই বছর পর যে কন্যা সন্তান হয়, সেই লাইলীর বয়স ১০০ ছুঁইছুঁই।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখশিমুল গ্রামের বাসিন্দা তাম্বিয়াতুন নেছা ৭ সন্তানের জননী। নাতি-নাতনি আছে ৭৫ জন। তাদের অনেকেরই বয়স ৭০-৮০। ৩২ বছর আগে মৃত্যুবরণ করা তাম্বিয়াতুননেছার স্বামী রিয়াজ উদ্দিন বৃটিশ ও পাকিস্তান আমল মিলিয়ে ৪২ বছর ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব বিষয় নিয়ে গর্ববোধ করেন তাম্বিয়াতুন নেছার নাতি-নাতনিরা।
তাম্বিয়াতুন নেছা ছেলে বলেন, আমার বাবা ১১০ বছরে মারা গেছেন। মা যতক্ষণ জেগে থাকেন ততক্ষণ তাসবিহ পড়েন।

তাম্বিয়াতুন নেছা চাইতেন, ওনার স্বামীর মতো তার বংশে আরেকজন জনপ্রতিনিধি হোক। দাদীর সেই স্বপ্ন পূরণ করেছেন দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, জনপ্রতিনিধি হওয়ার জন্য দাদি আমাকে উৎসাহিত করেছেন। আমি চেয়ারম্যান হওয়ার পর সবচেয়ে বেশি খুশি হয়েছেন তিনি। জনগণ স্বতস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করেছেন।১৩৫ বছর বয়সী তাম্বিয়াতুননেছা যেন আরও অনেক বছর বেঁচে থাকেন, দেশবাসীর কাছে সেই দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বয়স ১৩৫ বছর, চশমা ছাড়াই এখনও কোরআন পড়েন তাম্বিয়াতুন নেছা

আপডেট সময় : ০২:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪