সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

টেকনাফ সীমান্তে আবারও গুলির শব্দ, আতঙ্কে সাধারণ মানুষ

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের রাখাইন থেকে আবারও গুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অংশ। এতে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

সোমবার রাত থেকে মংডু টাউনশিপের ১০ কিলোমিটার উত্তরের কাওয়ারবিল এলাকা থেকে বিস্ফোরণের শব্দ আসছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত এ শব্দ শোনা গেছে।

সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন, দেশটির মংডু টাউনশিপের উত্তরের কয়েকটি গ্রামে সোমবার রাত থেকে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সংঘাতের মধ্যেই শনি-রবিবার এ দুদিনে কয়েক দফায় নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১২৮ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নতুন করে বিজিপির কোনো সদস্য বাংলাদেশে আশ্রয় নেননি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, গত রাত থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা নেই। এমন পরিস্থিতিতে স্থানীয় জেলেদের ঝুঁকি নিয়ে নাফ নদীতে মাছ শিকার করতে নিষেধ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

টেকনাফ সীমান্তে আবারও গুলির শব্দ, আতঙ্কে সাধারণ মানুষ

আপডেট সময় : ০৩:০০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪