সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সকালে মোটরসাইকেল কিনে বিকেলে দুর্ঘটনায় নিহত তরুণ

গাজীপুরের কালিয়াকৈরে সকালে অন্যের কাছ থেকে মোটরসাইকেল কিনে বিকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ে নাহিদ হাসান (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন।মঙ্গলবার (৭ মে) বিকেলে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন সকালে একই এলাকার এক ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেল কিনে আনেন উপজেলার জাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মইজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান (২৩)। বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ীয়া বাজারে যাচ্ছিলেন তিনি। এরপর কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে। আর ঘটনাস্থলেই নিহত হন নাহিদ হাসান।

ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, নাহিদের লাশ উদ্ধার করে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপসহ চালক পালিয়ে গেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সকালে মোটরসাইকেল কিনে বিকেলে দুর্ঘটনায় নিহত তরুণ

আপডেট সময় : ১২:২৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪