সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কুড়িগ্রামে ফিলিস্তিনি পতাকার আদলে ঘুড়ি উড়িয়ে যুদ্ধ বন্ধের দাবি

ইসরাইলি বর্বরতার প্রতিবাদে কুড়িগ্রামের ধরলা নদীর পাড়ে ফিলিস্তিনি পতাকার আদলে বানানো ঘুড়ি আকাশে উড়িয়ে বেড়াচ্ছেন যুবক ও কিশোররা। ঘুড়ির দুই মাথায় লাগানো হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। অভিনব এই ঘুড়িটি দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।

ঘুড়িটি তৈরি করেছেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর এলাকার শিক্ষার্থী লালন শাহ ও ফজলে রাব্বীসহ প্রায় ১৫ জন কিশোর।

তারা জানান, ইসরাইল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের উপর হামলা চালিয়ে নির্বিচারে হাজার হাজার নিষ্পাপ শিশু ও নিরীহ মুসলমানদের হত্যা করছে। বিভিন্ন গণমাধ্যমে এসব হত্যাযজ্ঞের খবর শুনে প্রতিবাদ স্বরূপ এই ঘুড়িটি তৈরি করেছেন তারা। ইসরাইলি হামলার বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগ্রত করতেই এমন প্রয়াস বলে জানান তারা।

ধরলার পাড়ে প্রস্তাবিত শেখ রাসেল বিনোদন পার্কের পাশে ঘুড়ি উড়ানো দেখতে আসা আবুল হোসেন বলেন, ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদে যুবকরা ফিলিস্তিনি পতাকার আদলে ঘুড়ি বানিয়েছে, এটা দেখে ভালো লেগেছে। এভাবেই প্রতিবাদের আওয়াজ তুলতে হবে আমাদের। ভিন্নধর্মী এক প্রতিবাদ এটি।

ঘুড়ির কারিগর লালন শাহ বলেন, ‘আমরা প্রতিদিন গণমাধ্যমে শিশুসহ অসংখ্য নিরীহ ফিলিস্তিনিদের হত্যার খবর দেখি। এর প্রতিবাদ হিসেবে আমরা ফিলিস্তিনি পতাকার রংয়ে ঘুড়ি বানিয়ে বিভিন্ন এলাকায় উড়িয়ে বেড়াচ্ছি। আমাদের অবস্থান থেকে এটি একটি প্রতিবাদ।’

ঘুড়ি বানানোর সহযোগী কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ‘আমরা ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি। মুসলমানদের উপর এমন বর্বরতা বন্ধের দাবি জানাচ্ছি।’

প্রতিবাদের এই ঘুড়ি দেখতে আসা বিভিন্ন বয়সের মানুষ যুদ্ধ বন্ধের দাবি জানান। তারা জানান, এমন বর্বরতায় প্রতিবাদের ভাষা সোচ্চার হলে যুদ্ধ বন্ধে বাধ্য হবে ইসরাইলি সরকার।

উল্লেখ্য, ১২ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের ঘুড়িটি তৈরিতে সময় লেগেছে এক মাস।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে ফিলিস্তিনি পতাকার আদলে ঘুড়ি উড়িয়ে যুদ্ধ বন্ধের দাবি

আপডেট সময় : ০৫:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪