সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সঙ্গে আইপি-টিভি ওনার্স এসোসিয়েশনের নেতাদের মতবিনিময়

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সরকার অনুমোদিত আইপি-টিভি মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব আইপি-টিভি ওনার্স অব বাংলাদেশ (আইটো)’ নেতৃবৃন্দ।

আজ সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সভাকক্ষে তারা সাক্ষাৎ করেন। প্রায় ঘন্টাখানেক প্রতিমন্ত্রী ও আইটো নেতাদের মধ্যে মতবিনিময় হয়। সাক্ষাৎ পর্বে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিপলু রহমান খান (এসআরকে টিভি), মিরাজ উদ্দিন খান (এমই টিভি), এফ. এম. শাহীন (জাগরন টিভি), মোঃ আব্দুস শুকুর ইমন (রাজধানী টিভি), শাহীন আলম স্বপন (জাগরণী টিভি), দুলাল মিজি (নিউজ২১ বাংলা টিভি), গোলাম মুক্তাদির (মুভি বাংলা টিভি) এবং এম. জি. কিবরিয়া চৌধুরী (জেএ টিভি)।

মতবিনিময়ে আইপি-টিভি নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার তথ্যনীতির কল্যাণে বাংলাদেশে আজ এক বিপ্লব শুরু হয়েছে। শিক্ষা, সংস্কৃতি, বিনোদন এবং মৌলিক চেতনা বিকাশে গণমাধ্যমগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সব বাংলাদেশীদের প্রাণের বাংলাদেশের সঙ্গে বেঁধে রাখছে সবসময়। সেই আলোকে এবং বর্তমান বিশ্বের চাহিদা অনুধাবন করে, বাংলাদেশের প্রথম ১৪টি আইপি টিভির অনুমোদন দেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন বুনেছেন সে স্বপ্ন বাস্তবায়নে এবং গুজব ও অপপ্রচার রোধে নিউ মিডিয়া হিসেবে আইপি-টিভি সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আইপি-টিভি মাধ্যমকে স্বাগত জানান এবং নিউ মিডিয়া হিসেবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি সুস্থ এবং মানসম্পন্ন অনুষ্ঠান সম্প্রচারে আইপি-টিভিগুলোকে উৎসাহিত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সঙ্গে আইপি-টিভি ওনার্স এসোসিয়েশনের নেতাদের মতবিনিময়

আপডেট সময় : ১১:২৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪