ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সৌদি ভিসা ছাড়াই ওমরাহ পালনসহ ভ্রমনের সুযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের স্থায়ী বাসিন্দারা ভিসা ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন। ওমরাহ করার জন্য তাদেরকে আগে থেকে কোনো ভিসা নিতে হবে না।

সেই সঙ্গে তারা পর্যটনের উদ্দেশ্যে নাকি ওমরাহ পালনের জন্য এসেছেন, সে বিষয়টি বিবেচনা করা হবে না। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ প্রক্রিয়া সহজ, উন্নতমানের সেবা এবং পূণার্থীদের সৌদির সাংস্কৃতিক ও ধর্মীয় অভিজ্ঞতা সহজলভ্য করার লক্ষ্যে সৌদি ভিশন-২০৩০ এর অংশ হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ পালনে যোগ্য ব্যক্তিরা সহজেই নুসুক অ্যাপের মাধ্যমে তাদের ওমরাহ পালনের পরিকল্পনা সাজাতে পারবেন। এমন কি চাইলে এসব দেশের বাসিন্দারা সৌদিতে পৌঁছেই ওমরাহ পালনে আনুষ্ঠানিকা শুরু করে দিতে পারবেন।

সেই সঙ্গে এসব দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। তারা পর্যটনের উদ্দেশ্যে নাকি ওমরাহ পালনের জন্য এসেছেন; সে বিষয়টি বিবেচনা করা হবে না। এমন সুবিধা ভিসাধারীদের নিকটাত্মীয়দের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সৌদি ভিসা ছাড়াই ওমরাহ পালনসহ ভ্রমনের সুযোগ

আপডেট সময় : ০৭:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪