ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ইউটিউব আইডি থেকে জি-মেইল বের করে ১৩ লাখ টাকা জিতলেন গবেষক

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০৫:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় গুগল তাদের ইউটিউব চ্যানেলের সংশ্লিষ্ট ই-মেইল ঠিকানা সাধারণত গোপন রাখে। তবে এক নিরাপত্তা গবেষক ব্রুটেক্যাট জানিয়েছেন, গুগলের সিস্টেমে দুটি আলাদা ত্রুটি একত্রিত করে খুব সহজেই ইউটিউব আইডি থেকে জি-মেইল ঠিকানা বের করা সম্ভব। আর এই তথ্য গুগলকে জানিয়ে পুরস্কার হিসেবে পেলেন ১০ হাজার ৬৩৩ ডলার বা ১৩ লাখ টাকা।

ব্রুটেক্যাট যখন গুগলের পিপল এপিআই পরীক্ষা করছিলেন, তখন তিনি খেয়াল করেন যে ইউটিউবের ব্লক ফাংশনটি গুগলের ‘গাইয়া’ আইডি ব্যবহার করে। গুগল জানিয়েছে, ইউটিউবে কাউকে ব্লক করলে তাদের গাইয়া আইডি ব্লক হয়ে যায় এবং তা গুগলের অন্যান্য সেবায় কার্যকর হয়।

উল্লেখ্য, গাইয়া হলো গুগলের আইডি ম্যানেজমেন্ট সিস্টেম, যা গুগলের বিভিন্ন সেবা ও পণ্যগুলোতে ব্যবহারকারীর তথ্য এবং সেশন ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয়। এটি মূলত গুগলের সমস্ত পণ্য এবং সেবার জন্য একটি কেন্দ্রীভূত ব্যবহারকারী পরিচয় সিস্টেম হিসেবে কাজ করে।

গাইয়া সিস্টেমের মাধ্যমে গুগল ব্যবহারকারীদের একটি একক আইডি দেয়, যা তাদের সকল গুগল অ্যাকাউন্ট ও সেবা (যেমন—গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল ম্যাপস ইত্যাদি) সংযুক্ত করে। এর ফলে, ব্যবহারকারীরা যখন একটি গুগল সেবা ব্যবহার করেন, তখন তাদের একই গাইয়া আইডি দ্বারা সমস্ত তথ্য এবং সেটিংস সিংক হয়ে থাকে।

পিক্সেল রেকর্ডার অ্যাপের ওয়েব সংস্করণের মাধ্যমে একটি ইমেইল ঠিকানা বের করার পদ্ধতি আবিষ্কার করেন ব্রুটেক্যাট। তিনি ওই অ্যাপ থেকে গাইয়া আইডির কাছে একটি রেকর্ডিং শেয়ার করেন। সাধারণত, যখন এমন কিছু শেয়ার করা হয়, তখন গাইয়া আইডির মালিককে একটি নোটিফিকেশন পাঠানো হয়। তবে, ব্রুটেক্যাট সেই নোটিফিকেশনটি ফাঁকি দিতে একটি পাইথন স্ক্রিপ্ট ব্যবহার করেছিলেন, যা রেকর্ডিংয়ের ফাইলের নামকে ২৫ লাখ অক্ষরের মতো দীর্ঘ করে দেয়। এর ফলে, নোটিফিকেশনটি পাঠানো সম্ভব হয়নি এবং টার্গেটের ইমেইল ঠিকানা ফাঁস হয়ে যায়।

এই ত্রুটি সম্পর্কিত তথ্য গুগলের বাগ বাউন্টি প্রোগ্রামে জমা দেন ব্রুটেক্যাট এবং প্রথমে তাকে জানানো হয় যে ত্রুটিটি খুঁজে দেওয়ার জন্য তাকে ৩ হাজার ১৩৩ ডলার দেওয়া হবে। তবে কিছু চিন্তাভাবনার পর গুগল বুঝতে পারে যে, এই ত্রুটিটির অপব্যবহার হওয়ার ঝুঁকি অনেক বেশি এবং তাই তারা অতিরিক্ত ৭ হাজার ৫০০ পুরস্কার দেয়। অর্থাৎ, মোট ১০ হাজার ৬৩৩ ডলার জিতে নেন ব্রুটেক্যাট।

গুগল এই সমস্যাটি শনাক্ত করার পর দ্রুত পদক্ষেপ নেয় এবং ত্রুটিগুলো সারিয়ে ফেলে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ইউটিউব আইডি থেকে জি-মেইল বের করে ১৩ লাখ টাকা জিতলেন গবেষক

আপডেট সময় : ০৫:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫