ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র

কিভাবে চলবে আমার সংসার? অবুঝ দুই সন্তানকে নিয়ে কোথায় যাবো?’

কিভাবে চলবে আমার সংসার? অবুঝ দুই সন্তানকে নিয়ে কোথায় যাবো?’ বিপুলের স্ত্রী মনি মন্ডল স্বামীর মরদেহ দেখে এভাবেই চিৎকার করে ওঠেন। এসময় বার বার তিনি মূর্ছা যাচ্ছিলেন।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিখোঁজের ২ দিন পর খালে ভেসে উঠে জেলে বিপুল মন্ডলের লাশ।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে মুসল্লীরা নামাজ শেষে যাওয়ার সময় কোটালীপাড়া-পয়সারহাট খালে একটি ভাসমান লাশ দেখতে পায়। এরপর কোটালীপাড়া-পয়সারহাট খালের গচাপাড়া নামক এলাকা থেকে কোটালীপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি দেখে এলাকাবাসী শনাক্ত করে এটি নিখোঁজ জেলে বিপুল মন্ডলের লাশ।

বিপুল মন্ডল কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের মতিলাল মন্ডলের ছেলে।

লাশ উদ্ধারের পর জেলে বিপুলের স্ত্রী, সন্তান ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম মিয়া বলেন, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া-পয়সারহাট খালে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। রবিরার (৯ ফেব্রুয়ারি)সকাল থেকে সন্ধ্যা পর‌্যন্ত খালটিতে ফায়ার সার্ভিসের লোকজন বিপুলের সন্ধানে তল্লাসী চালিয়েও বিপুলকে পাওয়া যায়নি। আজ সোমবার ভোরে মুসল্লীরা নামাজ শেষে যাওয়ার সময় খালে একটি ভাসমান লাশ দেখতে পায়। এরপর আমরা পুলিশকে খবর দেই।খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় লাশটি উদ্ধার করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, উদ্ধারকৃত লাশটি বিপুলের বলে সনাক্ত করেছে তার পরিবার। বিপুল এর আগে দুইবার স্ট্রোক করেছিল বলে তার পরিবার জানিয়েছে।ধারণাকরা হচ্ছে মাছ ধরতে গিয়ে স্ট্রোকজনিত কারনে পানিতে পড়ে সে মারা যায়। বিপুলের পরিবারের কোন অভিযোগ না থাকার কারনে লাশটির ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

এদিকে পরিবারের একমাত্র উপার্জণক্ষম ব্যক্তি বিপুলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই পরিবারকে সরকারিভাবে সহযোগিতা দেওয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাজাহান সিরাজ বলেন, বিপুল মন্ডল আমাদের একজন তালিকাভূক্ত মৎস্যজীবী ছিলেন। তার এমন মৃতটি দুঃখজনক। আমরা এই অসহায় পরিবারের জন্য সরকারিভাবে সহযোগিতার চেষ্টা করবো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক ।

কিভাবে চলবে আমার সংসার? অবুঝ দুই সন্তানকে নিয়ে কোথায় যাবো?’

আপডেট সময় : ০৩:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫