ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র

ফরিদপুরে জাকের পার্টির চার দিনব্যাপী ইসলামী সম্মেলন শুরু

বিশ্বওলী হযরত শাহসূফী মাওলানা মুহাম্মদ হাসমতউল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত স্মরণে, জাকের পার্টির আয়োজনে ফরিদপুরের সদরপুর বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন শুরু হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানটি উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখ লাখ আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ বাস লঞ্চ ট্রলার সহ অন্যান্য যানবাহনে কাফেলা করে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার এসে জমায়েত হচ্ছে।

জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি আব্দুল রাজ্জাক বেপারী জানান, সম্মেলনে আগত জাকেরানদের ইবাদত-বন্দেগি ও থাকার জন্য রয়েছে দরবার শরীফের বিশাল ময়দান। মাঠের পর মাঠ জুড়ে টানানো হয়েছে শামিয়ানা। প্রস্তুত করা হয়েছে অজুখানা, খাবার মাঠ, পাকশালা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। দরবার শরীফে আসা যানবাহনের জন্য বিশাল মাঠে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দরবার শরীফে আগত ভক্ত-মুসল্লিদের নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি রয়েছে দরবার শরীফের নিজস্ব সেচ্ছাসেবক বাহিনী।

সদরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সম্মেলন এলাকায় পোশাকধারী ও সাদা পোশাকে কয়েক শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আগামী (১১ই ফেব্রুয়ারি) মঙ্গলবার বাদ ফজর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের রওজা জিয়ারতের পর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের ইসলামী সম্মেলন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক ।

ফরিদপুরে জাকের পার্টির চার দিনব্যাপী ইসলামী সম্মেলন শুরু

আপডেট সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫