সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

গত ১৫ বছরে ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আ. লীগ : মির্জা ফখরুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গন এর বড় উদাহরণ।

এই অঙ্গনটিকেও দলীয়করণ করেছে তারা।’

আওয়ামী লীগের আমলে ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘এখন মেধার চর্চা হবে। সবাই যেন সুযোগ পায়। ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে।ক্রিকেট এখন খুব নাম করছে, কিন্তু এক সময় ফুটবল ছিল খুব জনপ্রিয় খেলা।’

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘খেলোয়াড়দের মন হয় উদার, মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্যও এটি, মাদক পরিহার করে খেলাধুলায় মনোযোগী হবে তরুণ সমাজ।’

ক্রীড়াঙ্গনে জিয়াা পরিবারের অবদান তুলে ধরে তিনি আরো বলেন, ‘আরাফাত রহমান কোকোর ক্রিকেটে বড় ভূমিকা ছিল।

দেশের ক্রিকেটে যে উৎকর্ষতা সাধিত হয়েছে তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

গত ১৫ বছরে ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আ. লীগ : মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫