ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

ভারত থেকে ৪৬৮ টন আলু আমদানি 

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এবার ট্রেনে করে আলু আমদানি করা হয়েছে ৪৬৮ মেট্রিক টন আলু।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে রেলে আলু প্রবেশ করে বেনাপোল বন্দর রেল ষ্টেশনে। আগামীকাল শনিবার পণ্য চালানটি খালাস করা হবে।

বেনাপোল স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি জানান, ‘ভারত থেকে ট্রেনে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করানোর জন্য আগামীকাল (শনিবার) বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র জমা দেওয়া হবে। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়ায় আলু খালাশ করা হবে। পরবর্তীতে নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে জানা গেছে।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেছে। আমদানি কারক রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স। একটি কার্গো ট্রেনে ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১০ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতিকেজি আলুর মূল্য দেখানো হয়েছে সাড়ে ২৮ টাকা।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান,মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের জালানধার শহর থেকে আলুগুলো এসেছে। আমদানিকারক প্রয়োজনীয় কাগজ পত্র জমা দেওয়ার পর দ্রুত খালাসে সহযোগীতা করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

ভারত থেকে ৪৬৮ টন আলু আমদানি 

আপডেট সময় : ০১:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪