ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

ট্রাম্পকে মোদির ফোন, কী কথা হলো?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৬ নভেম্বর) ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি।

ফোোলাপে দুই নেতাই বিশ্ব শান্তির জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি ও মহাকাশসহ অন্যান্য খাতে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার জন্য ট্রাম্পের সঙ্গে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি।
ভারতের সূত্রগুলো জানিয়েছে, ফোনকলে ট্রাম্প বলেন, তিনি মোদিকে এবং ভারতকে সত্যিকারের বন্ধু বলে মনে করেন। এ সময় ভারতকে একটি চমৎকার দেশ হিসেবে উল্লেখ করেন তিনি।

এর আগে এক্স পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদি লেখেন, ‘নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন আমার বন্ধু ডোনাল্ড জে ট্রাম্প।মোদি আরও লেখেন, ‘আপনার আগের মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতা পুনরুজ্জীবিত করতে উন্মুখ।’

ট্রাম্পের সঙ্গে হওয়া আগের বৈঠকের কিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আসুন একসাথে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।’

স্থানীয় সময় গত মঙ্গলবার (৫ নভেম্বর) হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসির তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ট্রাম্প এরই মধ্যে ২৯৪টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ট্রাম্পকে মোদির ফোন, কী কথা হলো?

আপডেট সময় : ০২:২৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪