ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

পেনসিলভানিয়ায় জিতলেই নির্বাচন জিতে যাবো: ট্রাম্প

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জিতলে সম্পূর্ণ নির্বাচন জিতে যাবেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়া রেডিও শোতে একথা বলেন তিনি। সেই সঙ্গে রিপাবলিকান ভোটারদের ভোট দেয়ারও আহ্বান জানান ট্রাম্প।

ফিলাডেলফিয়ার টক রেডিও ১২১০ ডব্লিউপিএইচটি-এ রিচ জিওলি শোতে ট্রাম্প বলেন, ‘পেনসিলভানিয়ায় জিতলে আমরা সম্পূর্ণ নির্বাচনটি জিততে পারবো।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা এই দেশটিকে আগের চেয়ে আরও মহান করতে যাচ্ছি। তবে আপনাদের ভোটের লাইনে থাকতে হবে। আপনাদের নিরঙ্কুশ আইনি অধিকার রয়েছে সেই ভোটের। যদি আমরা পেনসিলভানিয়া জিততে পারি, তাহলে আমরা সম্পূর্ণ নির্বাচন জিতে যাবো; আমরা সবকিছু জিতে যাবো।’

তিনি বলেন, এখন বড় প্রশ্ন হলো তিনি ফিলাডেলফিয়াতে আরও সমর্থন জোগাড় করতে পারেন কিনা। কেননা, এই অঙ্গরাজ্যটি ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। এর মধ্যে বেশিরভাগ অঙ্গরাজ্যেই এগিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী ট্রাম্প পেয়েছেন ১০৫টি ইলেক্টোরাল ভোট, আর কমলা পেয়েছেন মাত্র ২৭টি।

এছাড়া, বুথফেরত বিভিন্ন জরিপের ফলেও এগিয়ে আছেন ট্রাম্প। এনবিসির জরিপে দেখা যায়, ৫১ শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ওপরই আস্থা রাখছেন। যেখানে কমলা হ্যারিসকে সমর্থন করছেন ৪৭ শতাংশ ভোটার। এছাড়া, ৭২ শতাংশ ভোটার বলেছেন, তারা দেশের অবস্থা নিয়ে ‘রাগ’ বা ‘অসন্তুষ্ট’। এটিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার জন্য ‘খারাপ লক্ষণ’ হিসেবেই দেখা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

পেনসিলভানিয়ায় জিতলেই নির্বাচন জিতে যাবো: ট্রাম্প

আপডেট সময় : ০৩:৪২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪