ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

বাংলাদেশ এখন পাকিস্তানের বড় ভাই হয়ে যাবে : ভারতীয় মন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

ভারতের বস্ত্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ এমন হাতে রয়েছে যে, দেশটি এখন ‘পাকিস্তানের বড় ভাই’ হয়ে যাবে। এর ফলে বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে দূরে সরে যাবে।

বুধবার ভারত মন্ডপমে ভারত টেক্স ২০২৫ এর পর্দা উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

বিজেপির এই নেতা বলেছেন, ‘বাংলাদেশের লাগাম এমন হাতে পড়েছে যে, তারা এখন পাকিস্তানের বড় ভাই হয়ে যাবে, ছোট থাকবে না। কোন বিনিয়োগকারী সেখানে যেতে চাইবে?’

মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ভারতীয় বস্ত্র শিল্প বাংলাদেশ বা ভিয়েতনাম থেকে কোন চ্যালেঞ্জের সম্মুখীন নয়, কারণ ভারতের একটি বড় শ্রমবাজার রয়েছে। বাংলাদেশ পাকিস্তানের মতো হলে বিনিয়োগকারীরা সেখানে যাওয়ার আগে চিন্তা করবে।

বিতর্কিত মন্তব্য করার জন্য ‘বিখ্যাত’ উগ্রপন্থী গিরিরাজ। বিশেষ করে মুসলিম বিদ্বেষী মন্তব্যের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। ২০২০ সালৈ তিনি বলেছিলেন, ‘আমাদের পূর্বসুরীদের একটা বড় ভুল হয়ে গিয়েছে। ১৯৪৭ সালে মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল।’ সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে তিনি উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সঙ্গে তুলনা করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বাংলাদেশ এখন পাকিস্তানের বড় ভাই হয়ে যাবে : ভারতীয় মন্ত্রী

আপডেট সময় : ১১:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪