সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

এমন বক্তব্য না দেই, যাতে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়: ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যাদের জনসমর্থন নেই, জনগণ যাদেরকে পছন্দ করে না, তাদের কথা কী আর বলবো! আমরা জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি। আমরা তো নির্বাচন চাইবোই। নির্বাচন ছাড়া তো অন্য রাজনীতি বিএনপি করবে না।

আজ বুধবার (২৮ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক বক্তব্যের প্রেক্ষিতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) এক কর্মী সম্মেলনে জামায়াতের আমীর বিএনপির নির্বাচন চাওয়া নিয়ে বলেছিলেন, একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে। আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ইতোমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করে তাদের উচিত এ বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো।

এ সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে?
এমন বক্তব্যের প্রেক্ষিতে ফখরুল আরও বলেন, সরকারকে আমরা যৌক্তিক সময় দেয়ার কথা বলেছি। আমরা তো ভুলে যাইনি ১/১১ কারা বিরাজনীতি করেছে। তারা বলেছিল, রাজনীতি লাগবে না। এ জন্য যথেষ্ট সন্দেহ তৈরি করে। উদ্বেগ তৈরি হয়। মানুষ এখানে গণতন্ত্র চায়। ভোট চায়। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কীভাবে চলবে।

তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি সংস্কার চায়। এমন কোনো বক্তব্য আমরা না দেই, যাতে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

জামায়াত-শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও এদিন কথা বলেন ফখরুল। তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই। যারাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তারা রাজনীতি করবে এটা তাদের অধিকার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

এমন বক্তব্য না দেই, যাতে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়: ফখরুল

আপডেট সময় : ০৮:১৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪