সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়া হবে: ফখরুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

শিগগিরই চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা পারেনি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের বিদায় হয়েছে, তবে নব্য কোনো ফ্যাসিবাদ যেন মাথা চাড়া দিয়ে না ওঠে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’

দেশ এখনও ভাসমান অবস্থায় রয়েছে দাবি করে তিনি বলেন, ‘ভারতে অবস্থানকারী শেখ হাসিনা যেকোনো সময় সুযোগ নিতে পারেন। সাম্প্রদায়িক হামলার কথা বলে আরেকটা ষড়যন্ত্র করতে চায় তারা।’

এখন কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, গণতন্ত্রের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

অন্তর্বর্তী সরকার দেশে শান্তি ফেরাতে কাজ করবে উল্লেখ করে ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে পুরোপুরি গণতন্ত্র অর্জিত হয়নি। একমাত্র নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফেরত আসবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়া হবে: ফখরুল

আপডেট সময় : ০৮:২৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪