ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে আপত্তি নেই জাতীয় পার্টির

শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ৮ আগস্ট।

কিন্তু, কতদিন ক্ষমতায় থাকবে এই সরকার, এ ব্যাপারে ভিন্নমত রয়েছে একাধিক রাজনৈতিক দলসমূহের। এরইমধ্যে বিএনপিসহ বেশ কয়েকটি দল ৩ মাস পর নির্বাচনের দাবি জানিয়েছে। অপরদিকে, জাতীয় পার্টির রয়েছে ভিন্নমত। দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ দ্রুত ও দৃশ্যমান হলে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে আপত্তি নেই তাদের। তবে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না বলেও মনে করেন তিনি।

জি এম কাদের বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত নতুন সরকারকে জনগণের প্রতিনিধি হতে হবে। এক্ষেত্রে আস্থার সংকট হলে অভ্যন্তরীণ বিভেদ ও জটিলতা বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া আইন-প্রশাসন ও বিচারবিভাগ সংস্কারসহ অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিতে দীর্ঘ সময় প্রয়োজন। অর্থনীতি চাঙা করা এই মুহূর্তে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তবর্তীকালীন সংস্কারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে। এক্ষেত্রে দ্রুত রুপকল্প না দিলে মানুষ হতাশ হবে। বাড়তে পারে সাংবিধানিক ও অভ্যন্তরীন সংকটও। এসময় মন্ত্রণালয়ের কার্যক্রম মনিটরিং এ সহ-উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে তারা যেন অযাচিত হস্তক্ষেপ না করেন-এ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান জিএম কাদের।

এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক ও অন্য দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির ওপর অন্তর্বর্তীকালীন সরকারকে জোর দেবার কথাও বলেন তিনি।

নিউজ২১/রি.

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে আপত্তি নেই জাতীয় পার্টির

আপডেট সময় : ০৩:৩২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪