মানিকগঞ্জের শতাব্দী প্রাচীন গড়পাড়া ইমাম বাড়িতে এবারো যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যর সঙ্গে পবিত্র আশুরা উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ব মানবতার অগ্রদূত সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সাঃ ) এর প্রানপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন ও কারবালার প্রান্তরে শহী ৭২ পূন্যাতের স্মরণে এ শোক র্যালি ইমাম বাড়ি থেকে বের হয়ে মানিকগঞ্জ শহরের সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে গিয়ে অবস্থান নেবে। দেবেন্দ্র কলেজ মাঠে ইফতার ও মাগরিবের নামাযের পর আশুরার গুরুত্ব, তাৎপর্য ও মর্যাদা এবং ইমাম হোসেনের মহান আত্মত্যাগ সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। গড়পাড়া ইমাম বাড়ি দরবার শরীফের জ্যেষ্ঠ খাদেম শাহ আরিফুর রহমান বাবু এতে সভাপতিত্ব করবেন।
মানিকগঞ্জের বিশিষ্ঠ রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক ব্যাক্তিবর্গ এ শোক সভায় অংশ নেবেন। আলোচনা সভা শেষে ইসলাম ও বিশ্ব শান্তির উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হবে। গড়পাড়া ইমাম বাড়ীর পীর এবং অন্যতম খাদেম শাহ্ শাহজাদা রহমান বাধন ওই পর্ব পরিচালনা করবেন।
NEWS 21 BENGLA TV 















