ফেনীর পরশুরামে মৌসুলধারে বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বহু প্রতীক্ষিত মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।
আজ দুপুর সোয়া ২টার দিকে সড়কপথে ঘাটঘর এলাকায় পৌঁছানোর পর তিনি প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জনগণও বৃষ্টির মধ্যে উদ্বোধন উপভোগ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টার পর ঢাকা থেকে ফেনীর পরশুরামে পৌঁছান। উদ্বোধনের পর তিনি ঘাটঘর এলাকায় একটি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন।
পরশুরামের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী যাবেন। সেখানে সরকারি পাইলট হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন।
এছাড়া, জেলার ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের সম্মানী ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় ফেনী জেলায় ২৭৫ জনকে সম্মানীর জন্য মনোনীত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ২ জন সেবায়েত এবং ২ জন পুরোহিত প্রধানমন্ত্রী থেকে সম্মানী গ্রহণ করবেন।
প্রতিনিধির নাম 























