ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

ভোলার দৌলতখানে বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখানে একটি বিদেশি পিস্তলসহ নাহিদ নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

নাহিদ দৌলতখান উপজেলা ছাত্রদলের আওতাধীন ৩নং চরপাতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নাহিদের বসতঘর তল্লাশি করে একটি চাইনিজ পিস্তল (টাইপ-৫৪) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নাহিদকে থানায় নিয়ে আসা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউদ্দিন আহমেদ জানান, তিনি নিজেই বাদী হয়ে নাহিদের বিরুদ্ধে দৌলতখান থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলম জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা জেলা পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

ভোলার দৌলতখানে বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬