ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে?

  • NEWS 21 STAFF RAFI
  • আপডেট সময় : ০৩:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে?

চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার থেকে রোজা রাখা শুরু করেছেন সৌদি আরবের মুসল্লিরা। ২৯ বা ৩০ দিনের পবিত্র রমজান মাসে মুসল্লিরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আহার ও পানাহার থেকে বিরত থাকবেন। ভৌগোলিক অবস্থানের ওপর

ভিত্তি করে সাধারণত এই সময় ১২ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে। দিনের আলোর স্থায়িত্ব বিশ্বের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হয়। যেহেতু উত্তর গোলার্ধে এখন শীতকাল, তাই সেখানে বসবাসকারীরা এবারের রমজানে সবচেয়ে কম সময়ের

রোজা রাখবেন। প্রথম দিন তাদের রোজার সময় হবে প্রায় সাড়ে ১১ থেকে ১৩ ঘণ্টা। যা দিনে দিনে বাড়তে থাকবে। অন্যদিকে চিলি, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দক্ষিণ গোলার্ধের দেশগুলোর বাসিন্দাদের দীর্ঘতম রোজা

রাখতে হবে। প্রথম দিনে এর স্থায়িত্ব হবে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা। তবে মাসজুড়ে রোজার সময় ধীরে ধীরে কমতে থাকবে। রমজানের প্রথম দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মুসল্লিরা ১৫ ঘণ্টা ২২ মিনিট ধরে রোজা রাখবেন। চিলির

পুয়ের্তো মন্টে এর ব্যাপ্তি ১৫ ঘণ্টা ১৩ মিনিট। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ১৪ ঘণ্টা ৪৮, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৪ ঘন্টা ১৩, ইন্দোনেশিয়ার জাকার্তায় ১৩ ঘণ্টা ৪৮, মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৩ ঘণ্টা ১১, শ্রীলঙ্কার কলম্বোয়

১৩ ঘণ্টা ৬, থাইল্যান্ডের ব্যাংককে ১২ ঘণ্টা ৫৬, সৌদি আরবের রিয়াদে ১২ ঘণ্টা ৪৪, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, বাংলাদেশের ঢাকায় ১২ ঘণ্টা ৪৩, ভারতের নয়াদিল্লিতে ১২ ঘণ্টা ৩৮ মিনিট রোজা রাখতে হবে। এ

NEWS21
NEWS21

ছাড়া, ফিলিস্তিনের গাজা সিটিতে ১২ ঘণ্টা ৩১, আফগানিস্তানের কাবুল, পাকিস্তানের ইসলামাবাদে ১২ ঘণ্টা ২৯, জাপানের টোকিওতে ১২ ঘণ্টা ২৭, ইরানের তেহরানে ১২ ঘণ্টা ২৫, পর্তুগালের লিসবনে ১২ ঘণ্টা ২৩, ইতালির রোম ও

চীনের বেইজিংয়ে ১২ ঘণ্টা ১৯, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১২ ঘণ্টা ১৫, ওয়াশিংটন ডিসিতে ১২ ঘণ্টা ৯, নিউইয়র্কে ১২ ঘণ্টা ৫, যুক্তরাজ্যের লন্ডনে ১২ ঘণ্টা ১, কানাডার অটোয়ায় ১১ ঘণ্টা ৫৮, সুইডেনের স্টকহোমে ১১ ঘণ্টা ৫২ এবং

ফ্রান্সের প্যারিসে রোজা রাখতে হবে ১১ ঘণ্টা ৩৩ মিনিট ধরে। প্রতিবছর রমজান মাস ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। এর কারণ হলো ইসলামি বর্ষপঞ্জি চন্দ্রনির্ভর হিজরি ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে তৈরি। যেখানে মাসগুলো ২৯ বা

৩০ দিনের হয়ে থাকে। বিশ্বের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মানুষ যারা উত্তর গোলার্ধে বসবাস করেন, তাদের জন্য এ বছর রোজার সময় কিছুটা কম হবে এবং ২০৩১ সাল পর্যন্ত এই সময় কমতে থাকবে। ২০৩১ সালে রমজান মাসটি

‘উইন্টার সোলস্টাইস’ বা বছরের সবচেয়ে ছোট দিনের কাছাকাছি সময়ে পড়বে। অন্যদিকে, বিষুবরেখার দক্ষিণে বসবাসকারী রোজাদার মুসল্লিদের জন্য রোজার সময় গত বছরের তুলনায় দীর্ঘতর হবে। চন্দ্রবছর সৌরবছরের তুলনায় ১১

দিন কম হওয়ায়, ২০৩০ সালে দুইবার রমজান মাস পালিত হবে। প্রথমবার শুরু হবে ৫ জানুয়ারি এবং দ্বিতীয়বার শুরু হবে ২৬ ডিসেম্বর।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে?

আপডেট সময় : ০৩:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬