ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

বিশ্বকাপ দলের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন আসিফ নজরুল

  • NEWS21 Stuff Akib
  • আপডেট সময় : ০৬:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩২৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপ দলের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন আসিফ নজরুল

নিরাপত্তাজনিত কারণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত আগেই জানিয়েছে তারা। বুধবার (২১ জানুয়ারি) আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে।

আইসিসির সোজাসাপ্টা জবাব– ভারতের মাটিতে না খেললে অন্য দলকে যুক্ত করা হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে এক দিন সময় দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দেয়া-না দেয়ার বিষয়ে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিশ্বকাপ দলের সাথে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

NEW21
NEW21

এই গুরুত্বপূর্ণ বৈঠকটি বিকেল তিনটায় শুরুর কথা রয়েছে। এদিকে, বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যমুনা নিউজকে তিনি জানিয়েছেন, সরকারকে কোনো প্রকার চাপ দিতে চান না। তিনি বলেছেন, বিশ্বকাপ খেলতে চান তবে সেটা শ্রীলঙ্কার মাটিতে।

আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় আজ বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বিশ্বকাপ দলের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন আসিফ নজরুল

আপডেট সময় : ০৬:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬