ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

টেকনাফে মিনিট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

টেকনাফে মিনিট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কক্সবাজারের টেকনাফে মিনিট্রাক ও সিএনজ চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে হ্নীলা আলী খালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হ্নীলা মৌলভীবাজার পূর্বপাড়ার মো. সেলিমের ছেলে অটোরিকশাচালক মো. ফারুক এবং টেকনাফ নাজিরপাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।

NEW21
NEW21

স্থানীয়রা জানায়, হ্নীলা থেকে টেকনাফগামী সিএনজি অটোরিকশার সঙ্গে কক্সবাজারগামী মাছবোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। সংঘর্ষের পর সিএনজিটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

হোয়াইক্যং হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুরুল আবছার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তথ্য সংগ্রহ চলছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দের প্রক্রিয়া চলছে।

এদিকে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

টেকনাফে মিনিট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫