ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

গাইবান্ধায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৬:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স রোগের উপসর্গ নিয়ে মোছা. আজেনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের (দকিদার মোড়) মো. আবুল হোসেনের স্ত্রী।

গতকাল শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ রোববার বেলা ১১টার দিকে বেলকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্লাহ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আজেনা বেগমের একটি ছাগলের বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। গত ৩০ সেপ্টেম্বর সেটি জবাই করেন। এ সময় তাঁর হাতের আঙুলে হাড় লেগে ক্ষত হয়। পরে স্থানীয় পল্লিচিকিৎসকের পরামর্শ নেন। এতে কাজ না হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারীকে নিয়ে যান তাঁর পরিবারের লোকজন। এরপর তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত নারীর ভাতিজা ও পল্লিচিকিৎসক মো. আশরাফুল ইসলাম বলেন, ‘প্রথম দিন যখন আমার কাছে উনি এসেছিলেন, তখন ওনার হাতের একটা আঙুলে কালো ফোসকা ছিল। চিকিৎসা দিয়েছিলাম। এরপর দুই দিন আগে আবারও এসেছিলেন। তখন দেখেছি, কালো ফোসকা আর নেই। তবে ওই জায়গাটা লাল হয়ে আছে। বলেছি, অ্যানথ্রাক্স রোগের জীবাণু থাকতে পারে আপনার শরীরে। দ্রুত হাসপাতালে যান। হিস্টরি শুনে প্রথম দিনেও এমনটাই বলেছিলাম।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক বলেন, ‘গতকাল শনিবার ওই রোগী খুব খারাপ অবস্থায় আমাদের এখানে এসেছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা দিয়েই রংপুর মেডিকেলে রেফার করেছি।’ অ্যানথ্রাক্স রোগে মারা গেছে কি না—এ ধরনের প্রশ্নে তিনি বলেন, ‘এটা পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা মুশকিল। তবে হিস্ট্রিতে এটা দেখা গেছে, তার শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ ছিল। এ ছাড়া ওই সময় দেখেছি, ওই রোগীর প্রেশার কমে গিয়েছিল এবং শ্বাস কষ্ট ছিল।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

গাইবান্ধায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

আপডেট সময় : ০৬:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫