সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

গাজীপুরে শ্রমিক আন্দোলন, ১০ কারখানায় ছুটি ঘোষণা

  • meghla
  • আপডেট সময় : ০৪:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত টঙ্গী ও গাজীপুরে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এর আগে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। একই ধরণের ঘটনা আরো কিছু জায়গায় সংঘটিত হওয়ায় মহাসড়কে বিশৃঙ্খলা দেখা দেয়। শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বেতন বকেয়া আছে, যা পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, অবরোধ প্রত্যাহার হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

গাজীপুরে শ্রমিক আন্দোলন, ১০ কারখানায় ছুটি ঘোষণা

আপডেট সময় : ০৪:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫