সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ছাগলের ঘরে তালাবদ্ধ সেই বৃদ্ধার পাশে ইউএনও

  • meghla
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় ছাগল পালনের ঘরে তালাবদ্ধ সেই বৃদ্ধা সবজান খাতুনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির। সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামে সবজান খাতুনের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন তিনি।

এসময় কৌশলে সটকে পড়েন বৃদ্ধা সবজান খাতুনের ছেলে আবুল কালাম। তবে পুলিশ আবুল কালামের স্ত্রী নাসিমা বেগমকে আটক করেছে।

জানা গেছে, কয়েক বছর ধরে সবজান খাতুনকে ছাগল রাখার ঘরে আটকিয়ে রেখেছেন সন্তান আবুল কালাম ও তার স্ত্রী। বিভিন্ন সময়ে সবজানকে নানান রকম মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন তারা। এমনকি ঠিকমতো খাবারও দিতেন না। বৃদ্ধা বসয়ে তিনি ওই ঘরেই অবহেলা-অযত্নে দিন কাটাচ্ছিলেন। ওখান থেকে কখনো তাকে বের হতে দেওয়া হতো না।

ছাগলের ঘরে থাকতে থাকতে অসহ্য হয়ে পড়েন সবজান। একপর্যায়ে রবিবার বিকেলে ডাক-চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা গিয়ে তাকে সেখান থেকে বের করে আনেন।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, ওই বৃদ্ধা মায়ের অসহায়ত্বের সংবাদ প্রকাশের পর সোমবার দুপুরে আমি ঘটনাস্থলে গিয়েছি। অসহায় বৃদ্ধা মায়ের খোঁজখবর নিয়েছি। তাকে তাৎক্ষণিক নগদ টাকা, ইফতার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য, হুইলচেয়ার প্রদান করা হয়েছে। তার বসবাসের সুবিধার্থে, বসতঘর মেরামতের জন্য ঢেউটিন, ফ্যান ও লাইট প্রদান করা হবে। বৃদ্ধা মায়ের বয়স্কভাতা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ছাগলের ঘরে তালাবদ্ধ সেই বৃদ্ধার পাশে ইউএনও

আপডেট সময় : ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫