সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

ভারতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ইসরায়েলি নারী

  • meghla
  • আপডেট সময় : ০১:৫৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

ভারতের কর্ণাটক রাজ্যে গণধর্ষণের শিকার হয়েছেন এক ইসরায়েলি নারী পর্যটক। একই সময় ইসরায়েলি নারীকে আশ্রয় দেয়া বাড়ির মালিকও ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কর্ণাটকের কোপ্পালের একটি খালের কাছে এই গণধর্ষণের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

স্থানীয় পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, ২৭ বছর বয়সি ইসরায়েলি পর্যটক ও ২৯ বছর বয়সি স্থানীয় নারী তুঙ্গভদ্রা খালের পাশে তারা দেখছিলেন। এ সময় তিনজন পুরুষ এসে তাদের ধর্ষণ করে। ধর্ষণের শিকার হওয়া নারীদের সঙ্গে আরও তিনজন পর্যটক ছিলেন। তাদের একজন ড্যানিয়েল যুক্তরাষ্ট্রের নাগরিক এবং বাকি দু’জন যথাক্রমে মহারাষ্ট্র ও ওডিশার বাসিন্দা। তারা খালে পড়ে গেলেও গুরুতর আহত হননি।

কোপ্পালের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট রাম এল আরাসিড্ডি জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের শিগগিরই গ্রেফতার করা হবে। এ ঘটনায় দুটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

এনডিটিভি বলেছে, ওই বাড়ির মালিক ও তার চার অতিথি রাতের খাবারের পর খালের পাড়ে তারা দেখতে গিয়েছিলেন। এমন সময় তিন অভিযুক্ত একটি মোটরসাইকেলে করে সেখানে আসে। প্রথমে তারা পেট্রল কোথায় পাওয়া যাবে-তা জানতে চায় এবং পরে ইসরায়েলি নারীর কাছ থেকে ১০০ রুপি দাবি করে।

ইসরায়েলি পর্যটক টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এরপর অভিযুক্তরা ভ্রমণকারীদের ওপর হামলা চালায় এবং তার তিন পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। পরে তারা দুই নারীকে ধর্ষণ করে এবং মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয় ওই নারীর মালিকের দেয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ ও ডাকাতির অভিযোগে একটি মামলা দায়ের করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

ভারতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ইসরায়েলি নারী

আপডেট সময় : ০১:৫৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫