সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নারীর কথা জানালেন তারেক রহমান

  • MEGHLA
  • আপডেট সময় : ১২:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

আজ বিশ্ব নারী দিবস। শনিবার (৮ মার্চ) বিশ্বব্যাপী পালিত নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’। বিশেষ এই দিনে নিজের জীবনের গুরুত্বপূর্ণ তিন নারীর কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দিনটি উপলক্ষে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং নারীর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তারেক রহমান ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন মানুষ হলেন আমার মা, স্ত্রী এবং কন্যা- তিনজনই অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছি। আমি নিশ্চিত, যারা এটি পড়ছেন তাদের অনেকেই একই অনুভূতি লালন করেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের তরুণী এবং নারীরা চারপাশের মানুষের মাধ্যমে ক্ষমতায়িত এবং সমর্থন পাওয়ার অধিকার রাখে। প্রতিটি নারীরই যে কোনো পুরুষের মতো একই মর্যাদা, সুরক্ষা এবং সুযোগ উপভোগ করা উচিত।’

বিএনপির নারীবান্ধব সমাজ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি জানান, ‘আন্তর্জাতিক নারী দিবসে, আমি আবারও নিশ্চিত করছি যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত পূর্ববর্তী বিএনপি সরকারের মতো, আমরা একটি ন্যায়সঙ্গত, সহনশীল এবং সম্মানজনক সমাজ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করবো, যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না।’

পরিবারের ছেলে ও মেয়ে সকলকেই সমান মর্যাদার অধিকারী বলে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, ‘আমাদের মেয়েদেরও আমাদের ছেলেদের মতো সমান সুযোগ থাকা উচিত। তাদেরকে ঘর ছেড়ে বাইরে আসতে হবে, তারা যেন কোনো হয়রানি ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং কোন ভয়-ভীতি ছাড়াই নিজেদের মত প্রকাশ করতে পারে।’

তিনি অবশেষে উল্লেখ করেন, ‘একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজে নারীর সম্ভাবনাকে স্বীকৃতি দেয়ার মধ্যেই বিএনপির নীতি প্রণয়ন গভীরভাবে প্রোথিত। আমাদের ‘পরিবার কার্ড’ কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ এবং তরুণীদের শিক্ষিত করার জন্য শিক্ষা ও বৃত্তিমূলক প্রকল্পের মতো উদ্যোগ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নারীর কথা জানালেন তারেক রহমান

আপডেট সময় : ১২:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫