সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

লেবাননে যেতে বাধা নেই বাংলাদেশি কর্মীদের

  • MEGHLA
  • আপডেট সময় : ০৪:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

লেবাননে যুদ্ধ পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল সে‌টি প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। এখন থেকে দেশ‌টি‌তে আবারও যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা।

বুধবার এক বার্তায় এ তথ্য জানায় লেবাননের বাংলাদেশ দূতাবাস।

বার্তায় বলা হয়, লেবাননে শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দি‌য়ে‌ছে। শ‌র্তে বলা হ‌য়ে‌ছে, প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে, ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ছাড়া অন্যান্য এলাকায় উপযুক্ত কর্ম পরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে।

এর আগে, লেবাননে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়। গত বছর ৮ আগস্ট বাংলাদেশ থেকে লেবাননে যেতে ইচ্ছুক কর্মীদের দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেয় বৈরুতের বাংলাদেশ দূতাবাস। আর লেবাননে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ হতে লেবাননে গমনেচ্ছুক কর্মীদের লেবাননে গমন না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।

গত সাত মাস ধরেই লেবাননে কর্মীদের যাওয়া বন্ধ ছিল। তবে বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্প্রতি জানানো হয় যে, লেবাননের যুদ্ধপরিস্থিতির এখন উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কর্মী এখন সেখানে পাঠানো যেতে পারে। বৈরুতের এ প্রস্তাবের বিষয়ে  কর্মী পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে দেশ‌টি থে‌কে গত বছর ২১ অক্টোবর থেকে এ বছর পর্যন্ত ১৯টি ফ্লাইটে মোট ১২৪৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। পাশাপা‌শি আন্তর্জা‌তিক অ‌ভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় কিছু বাংলা‌দে‌শি দে‌শে ফি‌রে‌য়ে আনা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

লেবাননে যেতে বাধা নেই বাংলাদেশি কর্মীদের

আপডেট সময় : ০৪:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫