ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সীমান্তে আটক দুই বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

  • MEGHLA
  • আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়।

এরা হলেন— বরিশাল জেলার  উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) ও নড়াইল জেলার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হস্তান্তরের সময় বিএসএফ সদস্যরা জানিয়েছে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ওই দুই নারীকে আটক করা হয়।

পরে তাঁদের বাংলাদেশে ফেরত নেওয়ার জন্য বিজিকে আহ্বান জানায় বিএসএফ। জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করে বিএসএফের কাছ থেকে তাঁদের গ্রহণ করে বিজিবি। পরে রাতেই ওই দুই নারীকে যশোর জাস্টিস এন্ড কেয়ার সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সীমান্তে আটক দুই বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫