সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপি নেতা হাবিব খালাস

  • MEGHLA
  • আপডেট সময় : ০৭:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে এ মামলায় ২০২১ সালে বিএনপির এ নেতাকে ১০ বছরের সাজাসহ ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। গত বছরের ২৭ আগস্ট এ মামলায় জামিন পান বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

হাবিবুল ইসলাম হাবিবের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির এ নেতা জড়িত ছিলেন না। শুধু দুইটি গুলির খোসা দেখিয়ে মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়। মামলা থেকে তাকে খালাস দেয়ায় তিনি ন্যায় বিচার পেয়েছেন, বাকি আসামিরাও ন্যায় বিচার পাবেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারিতে ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারক। ১০ বছরের কারাদণ্ড পাওয়া বাকি দুজন হলেন- মো. আরিফুর রহমান ওরফে রঞ্জু ও রিপন।

যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চুকে দেয়া হয় নয় বছরের কারাদণ্ড। বাকি ৪৬ জন আসামিকে চার বছরের কারাদণ্ড থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপি নেতা হাবিব খালাস

আপডেট সময় : ০৭:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫