সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

  • MEGHLA
  • আপডেট সময় : ০৫:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার সকালে সাভারের রাজালাখে হার্টিকালচার সেন্টারে ‘কৃষকের মিনি কোল্ড স্টোরেজ’ ও ‘খামারি অ্যাপস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। অন্যান্য বাহিনীর সংখ্যাও বাড়ানো হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এক সময় জনসংখ্যার চেয়ে কৃষিজমির পরিমাণ বেশি ছিল। কিন্তু এখন কৃষিজমি কমেছে, জনসংখ্যা অনেক বেড়েছে। এরপরও কৃষকেরা ভালো উৎপাদনের মধ্য দিয়ে আমাদেরকে একটি সন্তোষজনক পর্যায়ে রেখেছেন। মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে কৃষকের ফসলের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হলো। ফসলের উৎপাদন বেশি হলে এবং মূল্য কমে গেলে কৃষক কোল্ড স্টোরেজে কিছুদিন সংরক্ষণ করতে পারবেন।’

এসময় কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় : ০৫:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫