সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সালমান এফ রহমানের ৫৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

  • MEGHLA
  • আপডেট সময় : ০৫:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ৫৫ কোটি ৬ লক্ষ ৪৭ হাজার ১১৮ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বিভিন্ন ব্যাংকের ৩৭২টি হিসাবে এসব টাকা জমা রয়েছে।

এর মধ্যে সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে জমা আছে ১৩ কোটি ৭২ লক্ষ ৪ হাজার ২৮৮ টাকা। অন্যদিকে তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৩৫৮ টি ব্যাংক হিসাবে আছে ৪১ কোটি ৩৪ লক্ষ ৪২ হাজার ৮২৯ টাকা।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এর আগে এসব সম্পদ অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. জয়নাল আবেদীন।

দুদকের আবেদনে বলা হয়, সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। নথি পর্যালোচনায় দেখা যায় যে, সালমান এফ রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ অন্যান্যদের নামে অদ্যাবদি নিম্নবর্ণিত ব্যাংক হিসাবসমূহের তথ্য পাওয়া যায়। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, তারা অত্র ব্যাংক হিসাবসমূহ হস্তান্তর/স্থানান্তর/রূপান্তর করার চেষ্টা করছেন। এতে সফল হলে, অত্র অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল, বিজ্ঞ আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই, সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য এবং তার সহযোগীদের নামীয় এসব ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা আবশ্যক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সালমান এফ রহমানের ৫৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

আপডেট সময় : ০৫:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫