সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মোমবাতি প্রজ্জলন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

  • MD Rakibul hassen
  • আপডেট সময় : ১১:৩৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

সারাদেশে ধর্ষণের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জলন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।  

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ নিচতলায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ধর্ষণ, শ্লীলতাহানি ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন, প্রক্টর, সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন প্রতিরোধ সেল গঠন ও সংগঠনটির সক্রিয় করার জোর দাবি জানান শিক্ষার্থীরা।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুসরাত জাহান রানির সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের ভূমিকা সরকার, সমাজবিজ্ঞান বিভাগের নিশাত মালিহা ঐশি,জাহিদুল ইসলাম, আইন বিভাগের আব্দুর রহমান,ইসরাতুন্নেহা প্রমুখ।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ধর্ষণের বিরুদ্ধে আজ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। বিচারের জন্য আজকে কেন আমাদের দাঁড়াতে হবে? কেনই বা দেশে বিচারহীনতার সংস্কৃতি দিনদিন বেড়ে চলেছে। আইনশৃঙ্খলা অবনতির কারণে আজকে সারাদেশে নারীদের শ্লীলতাহানি, নারী নির্যাতনসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এ ব্যর্থের দায় সরকারকেই নিতে হবে।

তিনি জানান, মহামারির মত ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। নারীকে পণ্য বানানো যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত নারীদের মর্যাকার জীবন নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মামজুদা মোস্তফা লামিয়া বলেন, নারী পুরুষের ভেদাভেদ থাকা উচিত নয়। বরং নারীদের সম্মানের চোখে দেখলে ধর্ষণের মত জঘণ্য অপরাধ সংঘটিত হতোনা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ ধর্ষকদের গ্রেফতার করে আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করা হোক।

তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী নীরব ভূমিকা থেকে উত্তরন করে আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে কঠোর হতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মোমবাতি প্রজ্জলন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আপডেট সময় : ১১:৩৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫