সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মিরপুর ও হাতিরঝিলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০৫:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ কামাল রানা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু কাজী ফেরদৌস (৩৫) আহত হন।

রবিবার রাত ১১:৩০ মিনিটে মিরপুর ২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩:৩০ মিনিটে নাহিদ মারা যান।

নিহত নাহিদের বাবা লিটন হোসেন বলেন, “আমাদের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার মুন্সিনগর গ্রামে। বর্তমানে আমরা দারুসসালাম লালকুঠি এলাকায় থাকি। নাহিদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। রাতে সে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। পরে জানতে পারি, মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদ ও তার বন্ধু আহত হয়েছে। তাদের মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হলে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ মারা যায়।”

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুদ্দোহা বলেন, “রাতে মিরপুর ২ নম্বর সেকশন থেকে মিরপুর ১ নম্বর সেকশনের দিকে যাওয়ার সময় সনি সিনেমা হলের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে নাহিদ মারা যান এবং কাজী ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।”

এদিকে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে হাতিরঝিল থানাধীন মগবাজার ইনসাফ হাসপাতালের পাশে ফ্লাইওভারের ওপরে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৫০) ঘটনাস্থলেই মারা যান।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, “ভোর সাড়ে পাঁচটায় নিহত নারীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মিরপুর ও হাতিরঝিলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট সময় : ০৫:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫