সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া হাইব্রিড মডেলের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করার লোভ যেন সংবরণ করতে পারলেন না শোয়েব আখতার। জানিয়ে দিয়েছেন, কোন দলগুলো সেমিফাইনাল ও ফাইনাল খেলবে।

বিশ্বের দ্রুততম গতির পেসার অবশ্য চার নয়, তিন দলের নাম জানিয়েছেন। দুবাইয়ে সংবাদমাধ্যমকে পাকিস্তানের সাবেক পেসার বলেছেন, ‘বিশ্বাস করি, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে পাকিস্তান, ভারত ও আফগানিস্তান খেলবে।’

দল হিসেবে খেলতে পারলে আফগানিস্তান চমক দেখাবে বলে মনে করেন শোয়েব। ৪৯ বছর বয়সী পেসার বলেছেন, ‘আফগানরা যদি দল হিসেবে খেলতে পারে তারা সেমিফাইনালে খেলবে। দল হিসেবে তারা ম্যাচিউরিটি এবং ব্যাটাররা ধৈর্য্যর পরীক্ষায় পাস করলে চমকজাগানিয়া ফল দেখাতে পারে।’

সেই লড়াই নিয়ে দুই ভাগ হয়ে যান ক্রিকেটারসহ ক্রীড়াপ্রেমীরা। তবে একটা সাধারণ বিষয় থাকে তা হচ্ছে নিজ দলের জয়ের পক্ষে বাজি ধরা। শোয়েবও তাই করেছেন। পাকিস্তানের কাছে ভারত হারলেও তার মতে দুই দলই আবার ফাইনালে মুখোমুখি হবে।
সঙ্গে এমনটিও জানিয়েছেন শোয়েব, ভারত ও নিউজিল্যান্ডকে যদি হারাতে পারে তাহলে চ্যাম্পিয়ন হওয়ার অর্ধেক কাজ হয়ে যাবে পাকিস্তানের।

তিনি বলেছেন, ‘আশা করি, ২৩ ফেব্রুয়ারি ভারতকে হারাবে পাকিস্তান। তবে এটাও বিশ্বাস করি, ভারত-পাকিস্তান টুর্নামেন্টের ফাইনালেও খেলতে পারে। আর ভারত-নিউজিল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার অর্ধেক কাজ হয়ে যাবে।’

টুর্নামেন্টটি আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫