সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল গঠিত হবে : আব্দুল্লাহ আল আমিন

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ‘আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করবো। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ। ইতোমধ্যে আন্দোলনের অংশীজন ছাত্র-জনতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। অতি দ্রুতই রাজনৈতিক দল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে।’

আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এদিন সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।

আব্দুল্লাহ আল আমিন বলেন, আমরা ৮টি বিষয়ের ওপর স্মারকলিপি প্রদান করেছি জেলা প্রশাসক বরাবর। নারায়ণগঞ্জ শহরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এই বিষয়ে আলোচনা করেছি। এছাড়া শহীদ পরিবারগুলো মামলাজনিত হয়রানির শিকার হচ্ছে, এই বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেয়।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ যেহেতু আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিলো, তাই শহীদদের স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ নির্মানের দাবি করেছি। সেই সাথে ছাত্র জনতার উপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে জেলা প্রশাসককে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মা শান্তি পাবে না যদি ফ্যাসিবাদী শক্তি ও দোসরদের শাস্তি না হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জের প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার ও রাকিব প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল গঠিত হবে : আব্দুল্লাহ আল আমিন

আপডেট সময় : ০৩:৫৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫